Friday, July 24, 2026
Home অর্থ-বানিজ্য খুলনায় মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী, সবজির বাজারে কিছুটা স্বস্তি

খুলনায় মাছ-মাংসের দাম উর্ধ্বমুখী, সবজির বাজারে কিছুটা স্বস্তি

খুলনায় নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র দেখা যাচ্ছে। সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের দাম ক্রেতাদের কষ্ট দিচ্ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর নতুন বাজার, মিস্ত্রিপাড়া ও জোড়াকল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মুরগির বাজারে কেজিপ্রতি দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি এখন কেজি প্রতি ১৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকা। সোনালি মুরগিও বেড়ে দাঁড়িয়েছে ২৮০ টাকা কেজিতে। বিক্রেতাদের দাবি, চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে। তবে বাজারে মুরগির সরবরাহ যথেষ্টই দেখা গেছে। দুর্গাপূজার কারণে চাহিদা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও খাসির মাংসে বেড়েছে চাপ। গরুর মাংস কেজি প্রতি ৭৫০ টাকা, আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা দরে।

মাছের বাজারেও চড়া দাম। বিশেষ করে ইলিশের সরবরাহ কমে গেছে। মাঝারি ইলিশ ১৭০০-১৮০০ টাকা কেজি, আর এক কেজির ইলিশ ২৩০০-২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের ইলিশ ৭০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। অন্যান্য মাছের মধ্যে রুই ২৮০-৩৫০ টাকা, ভেটকি ৬০০-৮০০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা এবং পাবদা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, সবজির দামে কিছুটা স্বস্তি মিলেছে। লাউ ৪০-৫০ টাকা, ঝিঙে ৮০, পটল ৭০, উচ্ছে ৮০, বরবটি ৯০ ও পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে কাঁচা মরিচের দাম বেড়ে কেজিপ্রতি ২৪০ টাকায় দাঁড়িয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments