Saturday, July 25, 2026
Home কর্পোরেট বিশ্বমানের চক্ষুচিকিৎসা–সেবা নিয়ে যাত্রা শুরু এরিস্টো আই হসপিটালের

বিশ্বমানের চক্ষুচিকিৎসা–সেবা নিয়ে যাত্রা শুরু এরিস্টো আই হসপিটালের

বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডি ৬ নম্বর রোডে যাত্রা শুরু করলো এরিস্টোফার্মা লিমিটেড-এর সহযোগী প্রতিষ্ঠান এরিস্টো আই হসপিটাল লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হাসপাতালের শুভ উদ্বোধন করার কথা নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিমিটেড-এর চেয়ারম্যান এম. এ হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেড-এর সম্মানিত পরিচালকবৃন্দ।

হাসপাতালের পটভূমি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশ্বমানের সেবা প্রদানের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments