Tuesday, May 19, 2026
Home জনপ্রিয় বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত

বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এতে ২০ জন আসামির মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমী ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায়, ছাত্রশিবিরের কর্মী সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন, যেখানে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট চূড়ান্ত রায় দেন।

এই রায়ের মাধ্যমে বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে আসামিপক্ষের আইনজীবীরা আপিলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে...

প্রথম প্রান্তিক রূপালী ব্যাংকের প্রায় ৪০০ কোটি টাকা নিট লোকসান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৯৬ কোটি টাকা নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা...

রিপাবলিক ইন্স্যুরেন্স উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক সাদেক হোসেন চৌধুরী কোম্পানিটির ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের...

নগদে ঈদ ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেইল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে...

Recent Comments