Saturday, July 18, 2026
Home জাতীয় আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের আওতায় ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট’ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে একজন নাগরিক একটি মাত্র ডিজিটাল পরিচয়ের মাধ্যমে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভূমি, বিআরটিএসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে বিভিন্ন দপ্তরে একই তথ্য বারবার জমা দেওয়ার প্রয়োজন হবে না।

পরিকল্পনা অনুযায়ী, হাসপাতালে কোনো শিশুর জন্ম হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে জন্ম নিবন্ধন ব্যবস্থায় যুক্ত হবে। এরপর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সমন্বয় করে নবজাতকের জন্য একটি স্থায়ী ডিজিটাল আইডি তৈরি করা হবে। বাসায় জন্ম নেওয়া শিশুর ক্ষেত্রেও পৃথক নিবন্ধন ব্যবস্থা রাখা হবে।

এ উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য একটি স্মার্টফোনভিত্তিক ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে। এতে পরিচয়পত্র, বিভিন্ন সরকারি সনদ ও ডিজিটাল ক্রেডেনশিয়াল সংরক্ষণ করা যাবে। প্রয়োজনে এটি পরিচয় যাচাই এবং সরকারি সেবায় লগইনের মাধ্যম হিসেবেও ব্যবহার করা যাবে।

কর্মকর্তারা জানান, প্রকল্পটি বর্তমানে ধারণাপত্র পর্যায়ে রয়েছে। অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। পুরো ব্যবস্থায় নাগরিকের সম্মতি ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য অন্য প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হবে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন ও জাতীয় ডেটা গভর্নেন্স নীতিমালা অনুসরণ করেই এ প্ল্যাটফর্ম পরিচালিত হবে।

বিশ্বব্যাংকের সহায়তায় ডি-স্টার (Digital Service Transformation for Access and Resilience) প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এস্তোনিয়া ও সিঙ্গাপুরের ডিজিটাল পরিচয়ব্যবস্থার অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশের জন্য উপযোগী কাঠামো তৈরি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments