বীমা খাতে তালিকাভুক্ত ছয় কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ছয়টি হলো সিটি ইন্স্যুরেন্স পিএলসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স:স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ১৫ পয়সায়।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮১ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ২৬ পয়সায়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ হিসাব বছরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, যেখানে এর আগের হিসাব বছরে ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স: চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ জুলাই বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
চলতি ২০২৬ হিসাব বছরের ৩১ মার্চ শেষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা, এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৫৮ পয়সায়।


