Saturday, July 25, 2026
Home কর্পোরেট এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী ২০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ইস্টার্ন ব্যাংক

এসএসসিতে কৃতিত্ব অর্জনকারী ২০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ইস্টার্ন ব্যাংক

চলতি বছরের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী ঢাকা শিক্ষা বোর্ডের ২০ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজন করা হয় ‘স্কাই একাডেমিক অ্যাওয়ার্ডস ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র এবং প্রি-লোডেড প্রি-পেইড কার্ড, যা তাদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য সহায়ক হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এফআইডি পরিচালক ইকবাল মহসীন, ভিসার পরিচালক আশিস চক্রবর্তী এবং হেড অব প্রডাক্টস তৌফিক ইমাম। ইবিএলের পক্ষে ছিলেন এমডি আলী রেজা ইফতেখার, এএমডি ও সিওও ওসমান এরশাদ ফয়েজ এবং ডিএমডি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার।

ইবিএলের পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা প্রদানের মূল উদ্দেশ্য হল কৃতিত্বশীল শিক্ষার্থীদের উজ্জীবিত করা এবং তাদের ভবিষ্যতের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করা। ব্যাংক এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সমাজে শিক্ষার উন্নয়ন ও সাফল্য উদযাপনের গুরুত্ব বাড়াতে সচেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments