Saturday, June 6, 2026
Home কর্পোরেট সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেল ব্র্যাক ব্যাংক

সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার সম্মাননা পেল ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংক পিএলসি এশিয়ার “সাসটেইনেবল এসএমই ফাইন্যান্সিয়ার অব দ্য ইয়ার” সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ‘গ্লোবাল এসএমই ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ব্যাংকের এএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই পুরস্কার গ্রহণ করেন।

ব্র্যাক ব্যাংক এই স্বীকৃতি পেয়েছে পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সম্পর্কিত অর্থায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য। মাত্র এক বছরের বেশি সময়ের মধ্যে ব্যাংক ওয়াটার ডট ওআরজির সহযোগিতায় একটি শক্তিশালী ওয়াশ পোর্টফোলিও তৈরি করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ স্যানিটেশন সুবিধা ও আট লাখেরও বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা উপভোগ করছে।

ব্র্যাক ব্যাংকের এএমডি সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আমাদের লক্ষ্য শুধু আর্থিক সেবা দেওয়া নয়, বরং সমাজের সবচেয়ে প্রয়োজনীয় সেবাগুলো পৌঁছে দেওয়া। এই পুরস্কার আমাদের প্রচেষ্টা আরও দৃঢ় করবে।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments