Saturday, July 25, 2026
Home জাতীয় আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালটিকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল রোববার বিকালের মধ্যে জমা দিতে হবে। কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নবজাতকদের মৃত্যুর ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এ ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে যেসব তথ্য-প্রমাণ উঠে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানুষের জীবন ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে দেশের জরুরি স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের নতুন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পর্যায়ক্রমে বিশেষায়িত অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী পর্যন্ত রোগী পরিবহনের জন্য ভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স চালুর চিন্তা করা হচ্ছে।

‌ স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি চিকিৎসাসেবার প্রয়োজনীয় সুবিধা থাকবে। দেশের সড়ক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে এসব অ্যাম্বুলেন্সের নকশা তৈরি করা হবে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকার দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা-সামগ্রী প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

Recent Comments