Saturday, July 11, 2026
Home জাতীয় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মতো বিষয় গুরুত্ব পায়। উভয় পক্ষই বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও উঠে আসে। বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং এ বিষয়ে তুরস্কের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানায় এনসিপি প্রতিনিধিদল। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এনসিপির নেতারা দুই দেশের যুবকদের জন্য শিক্ষা, গবেষণা, নেতৃত্ব বিকাশ এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাড়ানোর প্রস্তাব দেন। তাদের মতে, যুবসমাজের পারস্পরিক সম্পৃক্ততা দীর্ঘমেয়াদে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়ক আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব হোমাইরা নূর এবং রাফে সালমান রিফাত।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দৈনন্দিন কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের আগে সেদিনের সাপ্তাহিক বন্ধের তালিকা জেনে নেওয়া জরুরি। অন্যথায় গন্তব্যে গিয়ে মার্কেট বা দোকানপাট বন্ধ...

ভোটার হতে চাইলে দিতে হবে পরিবারের সবার এনআইডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে পিতামাতা ছাড়াও পরিবারের অন্য সব...

মিডল্যান্ড ব্যাংক ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মধ্যে চুক্তি

ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সঙ্গে এক চুক্তি সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে...

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

Recent Comments