Saturday, July 25, 2026
Home কর্পোরেট প্রাইম ব্যাংক ও আমারা অ্যাকটিভের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক ও আমারা অ্যাকটিভের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক পিএলসি ও করপোরেট বুটিক জিম “আমারা অ্যাকটিভ”-এর মধ্যে সম্প্রতি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গ্রাহক সুবিধা সম্প্রসারণের নতুন দিক উন্মোচন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং আমারা অ্যাকটিভের নির্বাহী পরিচালক নিবরাস পান্নি উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং তামান্না কাদরী এবং আমারা অ্যাকটিভের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম।

এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো প্রাইম ব্যাংকের নারী এবং প্রায়োরিটি গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এর আওতায়, ব্যাংকের এই গ্রুপের গ্রাহকরা আমারা অ্যাকটিভে কাস্টমাইজড ফিটনেস প্রোগ্রাম ও অন্যান্য প্রিমিয়াম সুবিধা ভোগ করতে পারবেন। পাশাপাশি, দুই প্রতিষ্ঠানই গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণ করবে, যা স্বাস্থ্য ও ফিটনেস সেক্টরে একটি নতুন দিকনির্দেশনা স্থাপন করবে।

প্রাইম ব্যাংকের প্রতিনিধিরা উল্লেখ করেন, “আমরা আমাদের গ্রাহকদের জন্য সবসময় মানসম্মত এবং প্রিমিয়াম সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমারা অ্যাকটিভের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের নারী ও প্রায়োরিটি গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments