Friday, July 24, 2026
Home কর্পোরেট এসএমই উদ্যোক্তাদের সমন্বিত সহায়তায় কমিউনিটি ব্যাংক ও বিজট্রেড ভেঞ্চারসের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এসএমই উদ্যোক্তাদের সমন্বিত সহায়তায় কমিউনিটি ব্যাংক ও বিজট্রেড ভেঞ্চারসের কৌশলগত চুক্তি স্বাক্ষর

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) টেকসই উন্নয়ন এবং সহজ অর্থায়ন নিশ্চিত করতে বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে যাচ্ছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে এসএমই ও সিএমএসএমই খাতে ৩৬০ ডিগ্রি ভিত্তিক সহায়তা কার্যক্রম জোরদার করা হবে।

এই সহযোগিতার আওতায় বিজট্রেড ভেঞ্চারস কমিউনিটি ব্যাংকের কৌশলগত পরামর্শক ও ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করবে। উদ্যোক্তাদের অর্থায়নের পাশাপাশি ব্যবসা পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, ক্রেতা সংযোগ, তথ্য ও পরামর্শ সেবা এবং ঋণ প্রক্রিয়া সহজীকরণে সমন্বিত সেবা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষভাবে বিজট্রেডের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, ঋণ আবেদন প্রক্রিয়া দ্রুত করা এবং ব্যবসা সম্প্রসারণে কার্যকর সহায়তা দেওয়া হবে।

কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং বিজট্রেড ভেঞ্চারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা মাহবুব হাসান।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অপারেশনস, ডিজিটাল ফিন্যান্স, করপোরেট ও এসএমই ব্যাংকিং বিভাগের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিজট্রেড ভেঞ্চারসের প্রযুক্তি ও পরামর্শ টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারত্বের মাধ্যমে এসএমই উদ্যোক্তারা আরও সহজে অর্থায়ন ও বাজার সুবিধা পাবে, যা দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগ চর্চার মধ্যে সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এ পরিস্থিতিতে থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজের...

Recent Comments