Sunday, April 19, 2026
Home জাতীয় রাজনীতি নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা ৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বিভিন্ন সময় ব্যতিক্রমী মন্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংবাদের শিরোনাম হওয়া এই ব্যক্তি এবার মন্তব্য করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে।

হিরো আলম এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চলতি নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় নামেননি। জানা যায়, ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেওয়া হয়নি।

এবার নতুন করে আলোচনায় আসার কারণ ঢাকা-৮ আসনকে ঘিরে দেওয়া একটি মন্তব্য। রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হিরো আলম লেখেন, “এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।” তবে তিনি কোন প্রার্থীর কথা বলেছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি নির্বাচনে আলোচিত আসনগুলোর মধ্যে ঢাকা-৮ অন্যতম। এই আসনে শুরু থেকেই রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে। এখানে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন নিহত ওসমান হাদি। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও এই আসনের অন্যতম আলোচিত প্রার্থী।

নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বক্তব্যের পাল্টাপাল্টি চলছে। এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলমের ব্যতিক্রমী প্রচারণাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সবমিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে, যা আসনটিকে আরও বেশি আলোচিত করে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শরিয়াহভিত্তিক ছয় ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে ১৫ দিনের সময়সীমা ঘোষণা

রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে আয়োজিত এই কর্মসূচি থেকে শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের সাবেক...

জয়-পলক মামলায় আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানকালে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে।...

‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারো লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের...

Recent Comments