Friday, July 24, 2026
Home কর্পোরেট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড মিটিং সম্পন্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড মিটিং সম্পন্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮০তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও কোম্পানি সচিব অলি কামাল।

অনুষ্ঠানে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন এবং যুগ্ম পরিচালক মোঃ মোশাররফ হোসেন উপস্থিত পরিচালকদের জন্য “এএমএল ও সিএফটি সচেতনতা কর্মসূচি” শীর্ষক সেশন পরিচালনা করেন।

এছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোঃ সিরাজুল ইসলাম, এফএসআইবি ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় অংশ নেন।

সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহক সেবা উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments