Thursday, July 23, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে মেটলাইফের সিইও’র শুভেচ্ছা বিনিময়

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে মেটলাইফের সিইও’র শুভেচ্ছা বিনিময়

মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ ও সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান এম.এ. কাশেমের মধ্যে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল লক্ষ্য ছিল আর্থিক ও বীমা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উদ্ভাবনী সেবা ও সমাধানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখা। আলোচনায় উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহকসেবা ও উদ্ভাবনী কার্যক্রমের মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেম বলেন, “মেটলাইফের সঙ্গে এই আলোচনা আর্থিক খাতের উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন যে সাউথইস্ট ব্যাংক সবসময় গ্রাহক সন্তুষ্টি এবং আর্থিক উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সেবা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদা পূরণে সচেষ্ট এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশের সিইও আলাউদ্দিন আহমাদ বীমা সেবার আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বীমা খাতকে আরও সহজলভ্য ও গ্রাহকবান্ধব করতে আমরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। সাউথইস্ট ব্যাংকের মতো শক্তিশালী অংশীদারের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে পারবো।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং মাছুম উদ্দিন খান। অন্যদিকে মেটলাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই বৈঠকের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক এবং মেটলাইফ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উদ্ভাবনী সেবা এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments