Wednesday, July 15, 2026
Home জাতীয় সংস্কার হবে সংসদে, টেবিলে বসে নয়: আমির খসরু

সংস্কার হবে সংসদে, টেবিলে বসে নয়: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, *“সংস্কার কোনো টেবিল আলোচনার মাধ্যমে নয়, বরং নির্বাচিত সরকারের মাধ্যমেই সংসদে হবে। জনগণের ম্যান্ডেটই সংস্কারের আসল ভিত্তি।”

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, “সংস্কার একটি চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা জনগণের অধিকার, কোনো ব্যক্তি বা দলের মুখ্য সিদ্ধান্তের বিষয় নয়। আগামী দিনে নির্বাচিত জাতীয় সরকার সংসদে পরিপূর্ণ সংস্কার আনবে।”

তিনি আরও বলেন, দেশের অগ্রগতি থমকে যাওয়ার জন্য গত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতি দায়ী। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতৃবৃন্দ।

এ সময় আহতদের আর্থিক সহায়তা প্রদান ছাড়াও তাদের সার্বিক খোঁজখবর নেন বিএনপির নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments