Wednesday, July 15, 2026
Home পুঁজিবাজার কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কোহিনূর কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কোহিনূর কেমিক্যাল কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১৭ ডিসেম্বর বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক মোঃ এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মোঃ কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মহাঃ শামীম কবির, এফসিএমএ।

সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং কোম্পানির সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে বিভিন্ন প্রস্তাব অনুমোদিত হয়। এই সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব গৃহীত হয়। এই সিদ্ধান্তগুলি কোম্পানির আর্থিক অবস্থান শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও উন্নতির আশা সৃষ্টি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments