এসবিএসি ব্যাংক পিএলসি সম্প্রতি খুলনা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের জন্য ‘গ্রাহক সেবা ও আধুনিক ব্যাংকিং কার্যক্রম’ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। খুলনা শাখায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাশেদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং ও সার্ভিসেস ডিভিশনের প্রধান মোঃ সাইফুল আলম। কর্মশালায় আধুনিক ব্যাংকিং প্রযুক্তি, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা আলোচনা করেন এবং কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।


