Wednesday, July 22, 2026
Home জাতীয় রাজনীতি ঢাকা-১৭ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা-১৭ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এখন এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান দুইটি কেন্দ্রের ফলাফলে মোট ১,০৭৪ ভোট সংগ্রহ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে ৪৫৭ ভোট পেয়েছেন।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনের সঙ্গে একই দিনে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও দিনের অগ্রগতিতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দৃশ্য প্রতিটি কেন্দ্রে নজর কাড়া। ভোটাররা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ব্যালট পেপারের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এবার নির্বাচনে অংশগ্রহণের জন্য রেকর্ড সংখ্যক রাজনৈতিক দল নিবন্ধন করেছে। এই নির্বাচনে মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য।মোট প্রার্থী সংখ্যা ২,০২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাথমিক ফলাফল অনুযায়ী ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক প্রাপ্ত তারেক রহমান বেশ শক্ত অবস্থানে আছেন। পুরো নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে সমগ্র চিত্র পরিষ্কার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত...

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে...

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরের দিন এখনও ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments