Wednesday, July 22, 2026
Home জাতীয় বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ আগস্টের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন উড়োজাহাজগুলো ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বিমানের বহরে যুক্ত হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের পর মূল্যসহ ক্রয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। জাতীয় ও বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সরকারের পক্ষ থেকে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং ও এয়ারবাস—উভয় নির্মাতার উড়োজাহাজ নিয়ে পূর্ণাঙ্গ মিশ্র বহর পরিচালনা করবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এয়ারবাসের প্রস্তাবে চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো বডি উড়োজাহাজ রয়েছে।

সম্প্রতি এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে ঢাকায় এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এবং বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পরই সরকার ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে অগ্রসর হয়।

এর আগে বিমান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করে। সরকার এখন ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহর ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এর মাধ্যমে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, যাত্রীসেবা উন্নয়ন এবং বাংলাদেশকে আঞ্চলিক যাত্রী ও কার্গো পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত...

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে...

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরের দিন এখনও ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments