Wednesday, July 22, 2026
Home কর্পোরেট এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। 

সোমবার (২০ জুলাই) গুলশানে এনআরবি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে নগদের প্লাটফর্ম ব্যবহার করে এনআরবি ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে তাদের কোনো শাখা নেই সেখানেও গ্রাহকদের সেবা দিতে পারবে। এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশা করা হয়।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান। চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের মাধ্যমে প্রবাস থেকে আসা রেমিট্যান্স নিমিষেই প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের ওয়ালেটে পৌঁছে দেবে নগদ। ফলে দেশের যে কোনো স্থান থেকে উপকারভোগীরা ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ ও ব্যবহার করতে পারবেন। তাছাড়া নগদ ও এনআরবি ব্যাংক মিলে ন্যানো লোন, কর্পোরেট কালেকশনসহ আরো অনেক সেবার কলেবর প্রসারিত করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “প্রথাগত লেনদেন পদ্ধতি বদলে ফেলতে চাই আমরা। সে জন্যে নগদের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের সেবার কলেবর আরো বৃদ্ধি করতে পারবো। দেশব্যাপী আমাদের ১০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে নগদের তিন লক্ষাধিক এজেন্ট পয়েন্ট থেকেই এনআরবি ব্যাংকের গ্রাহকরা সেবা পেলে সেটি আমাদের সেবার কলেবরকে অনেক প্রসারিত করবে।”

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “ফিনকেট সামনের দিনে লেনদেনের প্রথাগত পদ্ধতি বদলে দেবে। সময়ের দাবি মেটাতে হলে প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নগদ সময়ের এই চাহিদা পূরণ করে এগিয়ে যাচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া, রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এনআরবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন ও এম. রশিদুল হুদা, শাখা ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগের প্রধান মো. আরিফুজ্জামান, রেমিট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ মাহফুজ আলীসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোসহ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে নানান রকম কার্যক্রম হাতে নিয়েছে নগদ। এর মধ্যে প্রবাসী ও তাদের পরিবারের জন্য শুরু থেকেই বিভিন্ন সচেতনতামূলক ও পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে নগদ। সম্প্রতি ‘হার না মানা হার’ শিরোনামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী প্রবাসী পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের হার জয়ের সুযোগও দিয়েছে প্রতিষ্ঠানটি।

তাছাড়া ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সুবিধা চালু করে ক্যাশলেস লেনদেনের সম্ভাবনাকে আরো প্রসারিত করেছে নগদ। এখন দেশের ১০ লাখ বাংলা কিউআর মার্চেন্টে নগদ অ্যাপ থেকে সহজেই পেমেন্ট করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতৃবৃন্দ। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে...

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত...

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে...

Recent Comments