Tuesday, July 21, 2026
Home কর্পোরেট বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’। ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানে মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সম্মানিত অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা ও মার্চেন্ট তাদের পণ্য বিক্রির অর্থ বাংলা কিউআরের মাধ্যমে গ্রহণ করেন। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা ও ব্যবহার নিয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১ জুলাই থেকে ‘এক দেশ এক কিউআর’ উদ্যোগের আওতায় সারা দেশে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে অর্থ পরিশোধ করা সম্ভব।

এনআরবিসি ব্যাংক জানায়, দেশের প্রান্তিক পর্যায় পর্যন্ত বাংলা কিউআর সেবা পৌঁছে দিতে এবং ক্ষুদ্র-বৃহৎ সব ধরনের ব্যবসায়ীর কাছে স্বল্প খরচে এ সুবিধা নিশ্চিত করতে তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

Recent Comments