Tuesday, July 21, 2026
Home কর্পোরেট আবারও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে লাফার্জহোলসিম

আবারও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে লাফার্জহোলসিম

টেকসই ব্যবসায়িক কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগের জন্য আরও একবার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবারের সংস্করণে ‘মোস্ট সাসটেইনেবল এনার্জি ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন পুরস্কার লাভ করেছে লাফার্জহোলসিম।

কোম্পানির টেকসই বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগ ‘জিওসাইকেল’ এর মাধ্যমে টেকসই জ্বালানি এবং সার্কুলার ইকোনোমি নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।

কোম্পানির পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন জিওসাইকেল বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তামরিন চৌধুরী।

২০২৩ সাল থেকে ব্র্যান্ড ফোরাম এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। চার বছরে লাফার্জহোলসিম বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার লাভ করেছে, যা নির্মাণ শিল্পে সাসটেইনিবিলিটি লিডার হিসেবে কোম্পানির অবস্থানকে সুদৃঢ় করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

আগামী ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার...

আবারও ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে লাফার্জহোলসিম

টেকসই ব্যবসায়িক কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগের জন্য আরও একবার এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড লাভ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবারের সংস্করণে ‘মোস্ট...

প্রথমার্ধে ৩৮% ইপিএস বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের

বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে।...

Recent Comments