Wednesday, July 22, 2026
Home জাতীয় ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরের দিন এখনও ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে আসার সঙ্গে সমন্বয় করে এই সফর অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। আগামী ২৮ জুলাই তিন দেশ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঁচ মাস আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর মার্কিন কোনও দূতের এটাই বাংলাদেশে প্রথম সফর হবে।

কূটনৈতিক সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিশেষ করে চীন সফরের পর এবং চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পৃক্ততার পর মার্কিন দূতের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কূটনৈতিক পর্যবেক্ষকরা ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান কৌশলগত আগ্রহের সময়ে বাংলাদেশের সঙ্গে ওয়াশিংটনের অব্যাহত সম্পৃক্ততার আরেকটি ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের পরিকল্পিত সফরকে দেখছেন।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সফর। সার্জিও গোর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপা‌শি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান বর্তমা‌নে যুক্তরা‌ষ্ট্রের নিউ ইয়র্ক সফ‌রে আছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করে আগামী ২৩ জুলাই ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামে যোগ দেবেন। এরপর ম্যানিলা থেকে সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। সেখানে আগামী ২৬ জুলাই মালদ্বীপ সরকারের আমন্ত্রণে দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দেশে ফিরে আসবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরো সহজ, সাশ্রয়ী এবং স্বাচ্ছন্দ্যময় করতে উদ্ভাবনীয় এক চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।  সোমবার...

জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারকে অসাংবিধানিক বা অবৈধ বলা হলে একই সাংবিধানিক প্রক্রিয়ায় গঠিত...

বিমান আধুনিকায়নে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে...

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরের দিন এখনও ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments