Wednesday, July 22, 2026
Home অর্থ-বানিজ্য বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর মেলা

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর মেলা

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ শীর্ষক স্লোগানে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’ আয়োজন করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলায় বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের প্রধান ও নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান, এফসিএমএ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরুপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, ইয়াসমিন রহমান বুলা, অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী মো. সাফায়েত কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। মেলা স্থলে স্থাপিত বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র মার্চেন্টরা তাদের বিক্রির পেমেন্ট বাংলা কিউআরে গ্রহণ করেন। এছাড়া মেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আগত অতিথি ও ক্ষুদ্র মার্চেন্টরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া বলেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ১ জুলাই থেকে এক দেশ এক কিউআর হিসেবে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। লেনদেন ব্যবস্থাকে সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল এই পেমেন্ট ব্যবস্থা কার্যকর করেছে।
যেকোন ব্যাংকের অ্যাপ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে বাংলা কিউআরে পেমেন্ট করা যাচ্ছে। অতিক্ষুদ্র দোকান থেকে বৃহৎ পরিসরের শপিংমলে এই বাংলা কিউআর কার্যকর রয়েছে। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো.তৌহিদুল আলম খান বলেন, ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট সিস্টেমের আধুনিকায়ন নয়, বরং এটি আর্থিক অন্তর্ভূক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহীতার মূল ভিত্তি। বাংলা কিউআরের প্রচলন লেনদেন ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংক দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখাার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে বাংলা কিউআর ব্যবহারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায় করছে। এছাড়া ক্ষুদ্র থেকে বৃহৎ সবধরনের মার্চেন্টদের সর্বনিম্ন খরচে বাংলা কিউআর সরবারহ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফর করবেন। তার সফরের দিন এখনও ঠিক হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর মেলা

ক্যাশলেস লেনদেনে উৎসাহিতকরণ ও বাংলা কিউআর পেমেন্ট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা...

সিএসই-৩০ ইনডেক্সে যুক্ত হলো ৪ নতুন কোম্পানি, বাদ পড়ল ৪টি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চূড়ান্ত করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আগের...

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার...

Recent Comments