Saturday, July 25, 2026
Home জাতীয় রাজনীতি ৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের চূড়ান্ত নির্বাচনি জনসভা

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের চূড়ান্ত নির্বাচনি জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণার শেষ জনসভা আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি দুপুর দুইটায় জনসভা শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভা থেকে তিনি দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

দলীয় সূত্র জানায়, নির্বাচনপূর্ব এই জনসভাকে বিএনপি চূড়ান্ত শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে। জনসভায় দলের নির্বাচনি অঙ্গীকার, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক বক্তব্য আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নির্বিঘ্ন করতে দলের বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনসভায় রাজধানীসহ আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক নির্দেশনা পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, এই জনসভা নির্বাচনি প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং ভোটারদের মধ্যে দলের বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments