Tuesday, April 21, 2026
Home জাতীয় রাজনীতি নির্বাচনি জনসভায় যোগ দিতে শুক্রবার পটুয়াখালী আসছেন জামায়াত আমির

নির্বাচনি জনসভায় যোগ দিতে শুক্রবার পটুয়াখালী আসছেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে প্রচারণা। এরই ধারাবাহিকতায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামীকাল শুক্রবার বাউফলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বাউফল পাবলিক মাঠ পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, জনসভাকে কেন্দ্র করে মাঠজুড়ে প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষের দিকে। মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং মাঠ সাজানোর কাজও দ্রুত এগোচ্ছে।

জানা গেছে, এই নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা।

ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা বিশ্বাস করি আগামীকাল বাউফল পাবলিক মাঠ কানায় কানায় পূর্ণ হবে। দীর্ঘদিন পর জামায়াত আমিরের আগমন সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।” তিনি আরও বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগত জনসাধারণের সুবিধার্থে মাঠের ভেতরে ও মঞ্চের সামনের অংশে বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে আলাদা টিম কাজ করছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা পটুয়াখালী-২ আসনের নির্বাচনি মাঠে জামায়াতের শক্ত অবস্থান জানান দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। জনসভাকে ঘিরে পুরো বাউফল এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ডা. শফিকুর রহমানের সফর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে ডিএসইর বৈঠক

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) এক...

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিক হোটেল

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

মতিন স্পিনিংয়ের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৭ এপ্রিল বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা...

ফুয়েল পাস চালু হওয়া পাম্প পাবে অতিরিক্ত অকটেন: বিপিসি

ফুয়েল পাস চালু হওয়া রাজধানীর সাতটি পাম্পে ৫ শতাংশ বাড়িয়ে বুধবার থেকে ২৫ শতাংশ অতিরিক্ত অকটেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (২১...

Recent Comments