Friday, April 17, 2026
Home জাতীয় রাজনীতি বাংলাদেশে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী: তারেক রহমান

বাংলাদেশে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী: তারেক রহমান

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের বিশ্লেষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। ‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান—লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটির ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তারেক রহমান এগিয়ে থাকা প্রার্থী।

প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের ফলাফল উল্লেখ করা হয়েছে। ডিসেম্বরের জরিপে দেখা গেছে, বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের সমর্থন মাত্র ১৯ শতাংশ। অন্য একটি জরিপে ৪৭ শতাংশের বেশি মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে যুব ভোটারের গুরুত্বকেও তুলে ধরা হয়েছে। জেনজিরা এবারের নির্বাচনে বড় প্রভাবক হিসেবে কাজ করতে যাচ্ছে। তারেক রহমান বলেন, “বিএনপি এই প্রজন্মের চিন্তাধারার সঙ্গে যুক্ত হচ্ছে। আমরা কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও আইটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি।” তিনি ‘দ্য প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বেগ ও আইডিয়া শুনে নেন।

প্রতিবেদনে তারেক রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কেও আলোচনার উল্লেখ আছে। তিনি বলেছেন, “জাতীয় স্বার্থই সর্বাগ্রে থাকবে। আমাদের নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’—পারস্পরিক সম্মান ও লাভের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে।”

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেছেন, বিএনপি ৩১ দফার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করবে। বিশেষভাবে পরিবার ও কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “আমরা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনব।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহবাগ এলাকায় দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগমের জীবনে নতুন আশার আলো জ্বলেছে। তার জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে...

যুদ্ধবিরতি শুরু: ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার ভোরে সতর্ক...

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি রিটের নথি যথাসময়ে হাইকোর্টে উপস্থাপন না করার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের...

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে পদে থাকার অধিকার নেই: ধর্মমন্ত্রী

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের...

Recent Comments