শেয়ার বাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ সেপ্টেম্বর ব্যাংকটিকে এ বিষয়ে সম্মতি প্রদান করে। পরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় পূবালী ব্যাংক।
সূত্র জানায়, ‘পূবালী ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-৫’ নামে এই বন্ডটি ইস্যু করা হবে। এটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল এবং ফ্লোটিং রেটবিশিষ্ট। প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এ বন্ড বাজারে আনা হবে। এর আওতায় মোট ৫০ হাজার ইউনিট ইস্যু করা হবে, প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ও ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
বন্ডটির সুদের হার বা কুপন রেট নির্ধারণ হবে রেফারেন্স রেটের সঙ্গে একটি নির্দিষ্ট কুপন মার্জিন যোগ করে। অর্থাৎ বিনিয়োগকারীরা বাজার পরিস্থিতি অনুযায়ী ভাসমান হারে রিটার্ন পাবেন।


