Saturday, June 6, 2026
Home কর্পোরেট আইসিবি ও ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর

আইসিবি ও ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আইসিবির কর্মকর্তা, কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীল পরিবার সদস্যরা ইবনে সিনার সব শাখা থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সম্প্রতি আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইবনে সিনা ট্রাস্টের পক্ষ থেকে স্বাক্ষর করেন সহকারী মহাব্যবস্থাপক ও ডেপুটি হেড অব বিজনেস ডেভেলপমেন্ট গাজী মো. তরিকুল ইসলাম এবং আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির (আইসিবিএএমপিএলসি) পক্ষ থেকে স্বাক্ষর করেন অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হুদা, আইসিবিএএমপিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আখতার এবং উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কর্পোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুল্লাহ মারুফ ও কর্পোরেট অফিসার হাছনুর রহমান খান।

চুক্তির ফলে আইসিবির কর্মকর্তারা বিভিন্ন শাখায় ইবনে সিনার উন্নত চিকিৎসা সুবিধা, ডায়াগনস্টিক ও কনসালটেশন সেবা ছাড়ে নিতে পারবেন। এর ফলে স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা মানসম্মত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

আইসিবির কর্মকর্তারা জানান, এ উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। অন্যদিকে ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তারা বলেন, করপোরেট চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেমন উপকৃত হবে, তেমনি রোগীরাও আরও সাশ্রয়ী ও উন্নত সেবা পাবেন।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচন আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনের প্রস্তুতি শেষ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী...

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। দলের...

আদ্-দ্বীনের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলের ইঙ্গিত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...

জলবায়ু বার্তা প্রণয়ন ও পরিবেশ দিবস উদযাপন নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন। শনিবার (৬ জুন) সকালে...

Recent Comments