Thursday, July 23, 2026
Home কর্পোরেট নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট সম্পন্ন

নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট সম্পন্ন

ব্র্যাক ব্যাংক পিএলসির নীলফামারী অঞ্চলের এজেন্ট মিট ২০২৫ সম্প্রতি ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে অংশ নেন নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার এজেন্ট ব্যাংকিং পার্টনাররা। দিনব্যাপী এ অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিংয়ের নানা দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের (এফআইডি) পরিচালক মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের যুগ্ম পরিচালক পিনাকী রঞ্জন সরকার। তারা এজেন্ট ব্যাংকিং খাতের অগ্রগতি ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এর গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম ও হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান। এছাড়াও আঞ্চলিক প্রধান, ব্রাঞ্চ ম্যানেজার, এসএমই ব্যাংকিং প্রতিনিধি এবং এজেন্ট ব্যাংকিং টিমের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণকে আর্থিক খাতের মূল স্রোতে যুক্ত করতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও সহজ সেবা প্রদানের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।”

নাজমুর রহিম বলেন, ব্র্যাক ব্যাংক দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তির যাত্রায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী এজেন্টরা স্থানীয় গ্রাহকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা প্রযুক্তি ব্যবহার করে আরও আধুনিক ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এজেন্ট মিট শেষে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। আয়োজনে অংশ নেওয়া প্রতিনিধিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ মাঠ পর্যায়ের এজেন্টদের আরও অনুপ্রাণিত করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments