Saturday, July 25, 2026
Home অর্থ-বানিজ্য সব সবজির দাম কমেছে, মুরগির মাংসেও স্বস্তি

সব সবজির দাম কমেছে, মুরগির মাংসেও স্বস্তি

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। এদিন শাকসবজি, ডিম, মুরগি ও মাছের বাজারে ভিন্ন ভিন্ন চিত্র চোখে পড়ে।

সবজির মধ্যে পটল, ঢেঁড়শ, করলা ও কাকরোল প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হলেও কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। মাত্র এক সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬০ থেকে ১৮০ টাকায়। একইভাবে শসা বিক্রি হচ্ছে কেজিতে ৮০ টাকায়। টমেটো ও গাজরের দামও কেজিপ্রতি ১০০ টাকা। তবে আলু ও পেঁপে তুলনামূলক স্বস্তিদায়ক দামে পাওয়া যাচ্ছে, যথাক্রমে ২৫ ও ৩০ টাকায়।

 

প্রোটিনের উৎস ডিমের বাজারেও পরিবর্তন এসেছে। লাল ডিমের দাম বেড়ে ডজনপ্রতি ১৪০ টাকায় দাঁড়িয়েছে, যা এক সপ্তাহ আগে থেকে ১০ টাকা বেশি। সাদা ডিম বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, যা ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে মুরগির দামে স্বস্তি মিলেছে ক্রেতাদের জন্য। ব্রয়লার মুরগির কেজি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭০ টাকায় এবং সোনালি মুরগি ২৮০ টাকায়, যা আগের তুলনায় ১০ টাকা কম।

তবে ইলিশের বাজারে কোনো পরিবর্তন হয়নি। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায় এবং ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে বাজারে কিছু পণ্যের দাম কমলেও বেশ কয়েকটি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ক্রেতাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্য থেকেই নতুন রাষ্ট্রপতি হতে...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

Recent Comments