Tuesday, May 26, 2026
Home জাতীয় দুদক কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা

দুদক কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব মো. সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারকরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, এমনকি সাবেক সচিবদের সঙ্গেও যোগাযোগ করছে। তারা অভিযোগ বা মামলা থেকে অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের কল আসছে ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে।

দুদক জানিয়েছে, অতীতেও একই ধরনের প্রতারণার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। তখন কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও নতুন কৌশলে আবারও প্রতারণার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রতারকরা দুদকের কর্মকর্তাদের পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষ ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে—কোনো দুদক কর্মকর্তা কখনো ফোনে টাকা চাইবেন না। তাই এ ধরনের কল, বার্তা বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ পেলে সঙ্গে সঙ্গে দুদকের টোল–ফ্রি হটলাইন ১০৬–এ জানানোর আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতারণার এ প্রবণতা মোকাবিলায় কমিশন সবার প্রতি সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছে, অপরাধীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই ব্যক্তিগত তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক কল বা মেসেজে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হতে রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল...

ঈদের দিনসহ বজ্রবৃষ্টি হতে পারে টানা ৫ দিন

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সোমবার প্রকাশিত পাঁচ দিনের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মৌসুমি...

কৃত্রিমভাবে মোটাতাজা কোরবানির পশুর মাংসে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি

কোরবানির পশু মোটাতাজাকরণে অবৈধ স্টেরয়েড, হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. নাজমুল...

সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে...

Recent Comments