Friday, July 24, 2026
Home কর্পোরেট সাইবার নিরাপত্তায় নতুন এসওসি গঠনে আউটসোর্সিং ও হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে...

সাইবার নিরাপত্তায় নতুন এসওসি গঠনে আউটসোর্সিং ও হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে বিশ্ব

ক্রমবর্ধমান ও জটিল সাইবার হুমকির মুখে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) গঠনের ক্ষেত্রে ইন-হাউস ব্যবস্থার পরিবর্তে আউটসোর্সড ও হাইব্রিড মডেলকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্বের অধিকাংশ প্রতিষ্ঠান। আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক সাম্প্রতিক জরিপে এ চিত্র উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ৯০ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান মনে করছে, সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থার তুলনায় আংশিক বা পুরোপুরি আউটসোর্সড এসওসি মডেল বেশি কার্যকর ও টেকসই। এর মধ্যে ৬৪ শতাংশ প্রতিষ্ঠান তাদের এসওসি কার্যক্রম আংশিকভাবে আউটসোর্স করার পরিকল্পনা করছে। অন্যদিকে, ২৮ শতাংশ প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে ‘এসওসি-অ্যাজ-আ-সার্ভিস’ গ্রহণে আগ্রহী। বিপরীতে, মাত্র ৭ শতাংশ প্রতিষ্ঠান পুরোপুরি ইন-হাউস এসওসি পরিচালনায় আগ্রহ দেখিয়েছে।

আধুনিক সাইবার আক্রমণ মোকাবিলায় ২৪ ঘণ্টা মনিটরিং, দক্ষ সিকিউরিটি অ্যানালিস্ট এবং উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়, যা নিজস্ব ব্যবস্থায় বজায় রাখা ব্যয়বহুল ও জটিল। ফলে অনেক প্রতিষ্ঠানই সিকিউরিটি সলিউশন ডেপ্লয়মেন্ট, এসওসি ডিজাইন, নিয়মিত মনিটরিং এবং প্রাথমিক স্তরের সাইবার বিশ্লেষণ কাজ আউটসোর্সড সেবাদাতার ওপর নির্ভর করছে।

এ বিষয়ে ক্যাসপারস্কির এসওসি প্রধান সের্গেই সোলদাতভ বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত চাপ কমিয়ে কৌশলগত সিদ্ধান্ত ও জটিল সাইবার হুমকি মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারছে। একই সঙ্গে খরচ কমে আসছে এবং দক্ষ জনবল ব্যবহারে সুবিধা হচ্ছে।

ক্যাসপারস্কি জানিয়েছে, এসওসি গঠনে তাদের কনসাল্টিং, এসআইইএম, নেক্সট ও থ্রেট ইন্টেলিজেন্স সলিউশন সমন্বিতভাবে আধুনিক ও প্রোঅ্যাকটিভ সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

৬০ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ, বাংলাদেশের জন্য ১০ শতাংশ

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বা বাধ্যতামূলক শ্রম প্রতিরোধে পর্যাপ্ত...

Recent Comments