Saturday, July 25, 2026
Home কর্পোরেট অ্যাডর্নের উদ্যোগে বাংলা কথাসাহিত্যে আতা সরকারের অবদান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডর্নের উদ্যোগে বাংলা কথাসাহিত্যে আতা সরকারের অবদান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে বাংলা কথাসাহিত্যের বিশিষ্ট লেখক আতা সরকারের সাহিত্যকর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল— “বাংলার ইতিহাসের আলোয় কথাসাহিত্যে আতা সরকার: তিতুর লেঠেল, আপন লড়াই, পুষ্পকুন্তলা তুমি, সাহসী মানুষের গল্প”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আতা সরকারের কথাসাহিত্যে ইতিহাস ও সমাজবাস্তবতার যে আন্তরিক মেলবন্ধন দেখা যায়, তা সমকালীন বাংলা সাহিত্যে বিশেষ গুরুত্ব বহন করে।

আলোচনায় অংশ নেন ইতিহাস গবেষক, প্রবন্ধকার ও ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ প্রফেসর আশরাফ আল দীন ও প্রফেসর আহসান সাঈদ, গবেষক শাহ সিদ্দিক, প্রবন্ধকার ও সাংবাদিক হাসান শরীফ, কথাসাহিত্যিক মণি হায়দার, প্রবন্ধকার বিলু কবির, সাংবাদিক ও কবি বজলুর রায়হান, প্রবন্ধকার করিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি জুনান নাশিত, প্রবন্ধকার অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীনসহ আরও অনেকে। আলোচকরা আতা সরকারের নির্বাচিত গ্রন্থসমূহে ইতিহাস, সংগ্রাম ও মানবিক মূল্যবোধের প্রকাশ নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কবি আল মাহমুদের ‘আমার মাথা’ কবিতা পাঠের মাধ্যমে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন। তিনি বলেন, এমন সাহিত্যআড্ডা নতুন প্রজন্মকে পাঠে আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজনকে আতা সরকারের বইসহ অ্যাডর্ন প্রকাশিত বইয়ের পাঁচটি সেট উপহার দেওয়া হয়।

বার্তা প্রেরক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

Recent Comments