Saturday, July 25, 2026
Home কর্পোরেট দুটি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করলো ইবিএল

দুটি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করলো ইবিএল

গ্রাহকদের লাইফস্টাইল চাহিদার কথা মাথায় রেখে, মাস্টারকার্ড ও জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর সঙ্গে যৌথভাবে দুটি নতুন কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।

বুধবার (৬ আগস্ট) ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘ইবিএল-পিকাবু মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড’ এবং ‘ইবিএল-পিকাবু মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড’-এর উদ্বোধন করা হয়।

আকর্ষণীয় ডিজাইনের ভার্টিকাল স্লিম এই কার্ডদ্বয়ের মাধ্যমে গ্রাহকরা বিশেষ করে পিকাবু প্ল্যাটফর্মে কেনাকাটায় নানা সুবিধা উপভোগ করতে পারবেন।

এই কার্ডে রয়েছে শূন্য ইস্যুয়েন্স ফি, এক হাজার বোনাস স্কাইকয়েন, তিন মাসের সুদমুক্ত ইএমআই সুবিধা এবং বছরে দু’বার আন্তর্জাতিক লাউঞ্জ কী সুবিধা। এছাড়া স্কাইলাউঞ্জে প্রাইমারি ও সাপ্লিমেন্টারি কার্ডধারীদের জন্য সঙ্গীসহ বিনামূল্যে লাউঞ্জ ব্যবহারের সুযোগও থাকছে।

ওয়ার্ল্ড কার্ডধারীরা পাবেন ৫০ শতাংশ ইস্যুয়েন্স ফি ছাড়, তিন হাজার বোনাস স্কাইকয়েন এবং তিন মাসের সুদমুক্ত ইএমআই সুবিধা। এই কার্ডে বছরে চারবার আন্তর্জাতিক লাউঞ্জ কী ব্যবহার এবং স্কাইলাউঞ্জে সঙ্গীসহ বিনামূল্যে লাউঞ্জ ব্যবহার করা যাবে।

দু’টি কার্ডেই পিকাবু থেকে নির্দিষ্ট পণ্য ক্রয়ে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ৫% পর্যন্ত ক্যাশব্যাক থাকবে। এছাড়া মাস্টারকার্ড গ্রাহকরা পাবেন ৮ হাজার এর বেশি মার্চেন্টে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, হোটেলে ৬০ শতাংশ, রেস্টুরেন্টে ৩০ শতাংশ, হেলথ ও বিউটি আউটলেটে ২৫ শতাংশ ছাড়সহ নানা অফার।

অনুষ্ঠানে ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ বলেন, “এই প্রোডাক্টগুলো ডিজিটাল-ফার্স্ট গ্রাহকদের জন্য ব্যাংকিংকে আরও সুবিধাজনক ও রিওয়ার্ডিং করবে।”

মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই পার্টনারশিপের মাধ্যমে গ্রাহকদের শপিং ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উপভোগ্য হবে।”

পিকাবুর প্রধান নির্বাহী মরিন তালুকদার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের শপিং অভিজ্ঞতায় স্বাচ্ছন্দ্য, নির্ভরযোগ্যতা ও উদ্ভাবন যোগ করা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments