Tuesday, July 21, 2026
Home জাতীয় চিরনিদ্রায় সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

চিরনিদ্রায় সমাহিত উপদেষ্টা হাসান আরিফ

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, মরহুম হাসান আরিফকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তার আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করা হয়।

গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে এ এফ হাসান আরিফ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪১ সালের ১০ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন এ এফ হাসান আরিফ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি সম্পন্ন করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর বাংলাদেশে ফিরে ১৯৭০ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। পরে ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। দেশ ও জাতির সেবায় তার অবদানের কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

Recent Comments