Sunday, May 31, 2026
Home কর্পোরেট সাস্টটেনেবেল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

সাস্টটেনেবেল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি পেল ন্যাশনাল লাইফ

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, বীমা খাতে অসামান্য অবদান রাখার জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম সম্মানজনক পুরস্কার সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ লাভ করেছে। একই সাথে, সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট থেকে প্রতিষ্ঠানটি সাস্টেনেবল ইনস্যুরেন্স কোম্পানির স্বীকৃতি অর্জন করেছে।

২০ ডিসেম্বর, ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে বীমা খাতের ‘বেস্ট সিইও অফ দা ইয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়। সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট কর্তৃপক্ষ তার হাতে এই সম্মাননা দুটি তুলে দেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর আগে তিনবার এই পুরস্কার অর্জন করেছে, এবং এবার তাদের চতুর্থ বিজয়। এটি দক্ষিণ এশিয়ার বীমা খাতে প্রতিষ্ঠানটির অগ্রগতি এবং বৈশ্বিক মানদণ্ডে সাফল্যকে স্বীকৃতি দেয়।

এছাড়া, কোম্পানি চলতি বছরে বীমা খাতে অবদান রাখায় বীমা দিবসে জাতীয় পুরস্কার, শীর্ষ করদাতার সম্মাননা, আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড, আইসিএমএবি গোল্ড অ্যাওয়ার্ড এবং আইসিএবি অ্যাওয়ার্ডও লাভ করেছে।

এ সাফল্যের জন্য ন্যাশনাল লাইফের কর্মকর্তারা এবং কর্মচারীরা তাদের সিইও মো. কাজিম উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বীমা খাতে তার নেতৃত্ব, দক্ষতা এবং উদ্ভাবনশীলতার প্রমাণ রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments