Tuesday, July 21, 2026
Home পুঁজিবাজার সূচকের ঊর্ধ্বগতিতে এক ঘণ্টায় লেনদেন ৭০ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বগতিতে এক ঘণ্টায় লেনদেন ৭০ কোটি টাকা

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ ডিসেম্বর) লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় বাজারে ইতিবাচক ধারা বজায় রয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০.৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৭ পয়েন্টে পৌঁছেছে।

শরিয়াহভিত্তিক সূচক ‘ডিএসইএস’ ৩.১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএস-৩০’ ১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৭ পয়েন্টে।

এই সময়ের মধ্যে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।  লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির শেয়ারদর বেড়েছে, ৮০টির শেয়ারদর কমেছে এবং ১০০টির শেয়ারদরে কোনো পরিবর্তন হয়নি। বাজারের ইতিবাচক প্রবণতায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments