Thursday, June 4, 2026
Home কর্পোরেট গ্রাহকসেবা উন্নয়ন ও লক্ষ্য অর্জনে ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

গ্রাহকসেবা উন্নয়ন ও লক্ষ্য অর্জনে ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হলো ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’। সামিটে সারা দেশ থেকে প্রায় ৭০০ কর্মী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ক্রেডিট ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন। ১৪ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সেরা সেলস নেটওয়ার্ক এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। সামিটের মূল উদ্দেশ্য ছিল বিক্রয় প্রবৃদ্ধি বজায় রেখে ওয়ালটন প্লাজার ব্যবসায়িক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং গ্রাহকসেবা ও সামাজিক কর্মকান্ডে শ্রেষ্ঠত্ব অর্জন করা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ওয়ালটন প্লাজার লক্ষ্য পূরণের প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, ওয়ালটন প্লাজা দেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্য বিক্রয়ে শীর্ষে রয়েছে এবং সর্বোচ্চ ট্যাক্স ও ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত।

ওয়ালটন প্লাজা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করে আসছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, এবং দেশের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম। ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় বহু কিস্তি ক্রেতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এসব কর্মকান্ডের মাধ্যমে ওয়ালটন প্লাজা দেশে ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনপ্রিয় অভিনেতা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

২০২৩ সালে বিক্রয় বৃদ্ধি ও সেবা প্রদানে বিশেষ অবদান রাখায় ওয়ালটন প্লাজার ১৯০ জন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়, যারা ১৯টি ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনব্যাপী আয়োজনে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments