Friday, July 24, 2026
Home অর্থ-বানিজ্য আবারও বাড়লএলপিজি গ্যাসের দাম

আবারও বাড়লএলপিজি গ্যাসের দাম

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম জানুয়ারি মাসের জন্য পুনরায় নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫৯ টাকায়, যা আগে ছিল ১,৪৫৫ টাকা।

বিইআরসি জানায়, মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক সংশোধনের কারণে এ মূল্যবৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সন্ধ্যা থেকেই কার্যকর হবে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে প্রতি কেজি গ্যাসের দাম ১২১.৫৬ টাকা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে সরবরাহ করা গ্যাসের দাম ১১৭.৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অটো গ্যাসের (গাড়িতে ব্যবহৃত এলপিজি) দাম প্রতি লিটার ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬৬.৭৮ টাকা। সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়, ভ্যাট এবং সম্পূরক শুল্ক পরিবর্তনের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। জানুয়ারির শুরুতে জারি করা অধ্যাদেশ অনুযায়ী, এলপিজির উৎপাদন পর্যায়ে ৫% ভ্যাট অব্যাহতি তুলে দিয়ে তা সাড়ে ৭% নির্ধারণ করা হয়েছে।

নতুন ভ্যাট নীতি কার্যকর হওয়ার ফলে এলপিজি খাত কম হারের ভ্যাটের তালিকা থেকে বেরিয়ে ১৫% ভ্যাটের আওতায় চলে এসেছে। এ বিষয়ে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) সোমবার একটি নতুন আদেশ জারি করেছে। এই আদেশের মাধ্যমে এলপিজি উৎপাদন পর্যায়ে সাড়ে ৭% ভ্যাট নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments