Friday, July 24, 2026
Home জাতীয় জুলাই ঘোষণাপত্র বিষয়ে সর্বদলীয় আলোচনা বৃহস্পতিবার

জুলাই ঘোষণাপত্র বিষয়ে সর্বদলীয় আলোচনা বৃহস্পতিবার

আসন্ন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ করবে। এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঘোষণাপত্রের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে মাহফুজ আলম বলেন, “জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্যমত হয়নি। তবে বিএনপি, জামায়াত ও বিভিন্ন গণঅভ্যুত্থান-সমর্থক শক্তিগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি আরও জানান, সংলাপের মাধ্যমে একটি সর্বসম্মত প্রস্তাবনায় পৌঁছানোর চেষ্টা করা হবে। “জুলাই ঘোষণাপত্র নিয়ে আগামী বৃহস্পতিবার সব রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, আলোচনার মাধ্যমে ঐক্যমত অর্জিত হবে,” বলেন উপদেষ্টা। ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করা হলে মাহফুজ আলম বলেন, “এটি রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দলিল। তবে এর চূড়ান্ত খসড়া নিয়ে আরও আলোচনা প্রয়োজন। সরকার চায় সব পক্ষের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে।”

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জাতীয় পার্টির অবস্থান আমাদের কাছে পরিষ্কার। তারা গণঅভ্যুত্থান বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো সক্রিয় ভূমিকা পালন করেনি। সে কারণে তাদের বৈঠকে ডাকতে আমরা আগ্রহী নই।”বামপন্থী দলগুলোর বিষয়ে মাহফুজ আলম বলেন, “বাম দলের সংখ্যা অনেক, তবে যেসব দল গণঅভ্যুত্থানে সরাসরি সহায়তা করেছে, তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আরও কিছু দলের সঙ্গে সংলাপ চলবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই ঘোষণাপত্র নিয়ে এ সংলাপ গুরুত্বপূর্ণ। কারণ এটি দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে। তবে দলগুলো যদি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবারের বৈঠকে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এখন দেখার বিষয়, সংলাপের মাধ্যমে কতটা ইতিবাচক সমাধান পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments