Tuesday, July 21, 2026
Home কর্পোরেট ICSB কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ স্বর্ণপদক পেল ADN Telecom Ltd

ICSB কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ স্বর্ণপদক পেল ADN Telecom Ltd

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকৃষ্টতা ও স্বচ্ছ ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে ADN Telecom Limited অর্জন করেছে ICSB কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এর স্বর্ণপদক। ১২তম ICSB ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৪-এ এই সম্মাননা প্রদান করা হয়।

গত ১৫ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে ADN Telecom Limited-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন এবং কোম্পানি সেক্রেটারি মো. মনির হোসেন, এফসিএস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী।

ADN Telecom Limited আধুনিক প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক, উদ্ভাবনী ডিজিটাল সেবা এবং শক্তিশালী কর্পোরেট কাঠামোর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এর আগে ২০২২ সালে স্বর্ণ ও ২০২৩ সালে রৌপ্য পুরস্কার অর্জন করে ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য...

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

Recent Comments