Friday, July 24, 2026
Home কর্পোরেট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা সম্পন্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা সম্পন্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮৪তম সভা সোমবার (১৩ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইফুল আলম এবং অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া সভায় ব্যাংকের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি ব্যাংকের ডিজিটাল সেবা বৃদ্ধিসহ গ্রাহক সেবার মান উন্নয়নে বিভিন্ন প্রস্তাব দেন। সভায় উপস্থিত সদস্যরা ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, অডিট কার্যক্রম ও কমপ্লায়েন্স নীতিমালা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন সেবাসমূহ চালু করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়। সভায় ব্যাংকের নীতিমালা শক্তিশালী করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভিপি ও পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের বিভাগীয় প্রধান নাজিম আনওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় ব্যাংকের কোম্পানি সচিব অলি কামালও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments