Wednesday, April 22, 2026
Home জাতীয় নতুন নোট পাওয়া যাবে বুধবার থেকে

নতুন নোট পাওয়া যাবে বুধবার থেকে

ঈদ উপলক্ষ্যে নতুন নোটের প্রতি গ্রাহকদের এক ধরনের আলাদা আগ্রহ কাজ করে। গ্রাহকদের আগ্রহের কথা মাথায় রেখেই বাজারে নতুন নোট ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২০ এপ্রিল) থেকে ব্যাংকের বিভিন্ন শাখা হতে এ নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।

এর আগে ঈদ উপলক্ষ্যে বিশেষ বুথে সাধারণ মানুষের কাছে নতুন নোট বিনিময় করত কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু করোনাভাইরাসের মহামারির কারণে গত দুই বছর সেই প্রথা বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক। এবার করোনার প্রকোপ কমে যাওয়ায় আবারও নোট বিনিময় করবে কেন্দ্রীয় ব্যাংক।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ এপ্রিল থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এ ছাড়া ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৩২টি শাখা থেকেও নির্দিষ্ট সময়ে ১০, ২০, ৫০ টাকা ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

সব শাখায় মিলবে নতুন নোট

যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments