Thursday, June 25, 2026
Home জাতীয় ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহবানঃ প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহবানঃ প্রধানমন্ত্রী

পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৬৫ সালে বন্ধ হওয়া আন্তঃসীমান্ত রুটগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যোগাযোগ বাড়াতে হবে।

 বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। যদি দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ আসাম ও ত্রিপুরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে পৌঁছান জয়শঙ্কর। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 গত বুধবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে জয়শঙ্করের বাংলাদেশ সফরের বিষয়টি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিজ্ঞপ্তিতে বলে, জয়শঙ্কর ২৮ থেকে ৩০ এপ্রিল বাংলাদেশ ও ভুটান সফর করবেন।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী একটি সুখবর নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। তিনি প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানাতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments