Friday, July 17, 2026
Home জাতীয় পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে অস্ত্রসদৃশ বিভিন্ন সামগ্রী বহন এবং আতশবাজি বা পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ মহররম ১৪৪৮ হিজরি, অর্থাৎ শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এসব মিছিলে অংশ নেবেন। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, অতীতে কিছু মিছিলে অংশগ্রহণকারীদের হাতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো বস্তু দেখা গেছে। এসব সামগ্রী জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকি তৈরি করে। তাই তাজিয়া মিছিল চলাকালে এ ধরনের বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে আশুরার শোকাবহ পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আতশবাজি ও পটকা ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিএমপি বলেছে, ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

পুলিশের নির্দেশনা অনুযায়ী, তাজিয়া মিছিল শুরু হওয়ার সময় থেকে শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সংশ্লিষ্ট আয়োজক ও অংশগ্রহণকারীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ডিএমপির আশা, সকলের সহযোগিতায় পবিত্র আশুরার কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে এবং ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বন্যাদুর্গত ৫ জেলার কৃষকদের বীজ ও ধানচারা দেবে সরকার

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার কৃষকদের পুনর্বাসনে ধানের বীজ ও চারা সরবরাহের ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।...

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহার করতে দেব না’: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হতে পারে না। তিনি...

গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি

দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য সুলভমূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা অব্যাহত থাকবে’: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে...

Recent Comments