Thursday, June 25, 2026
Home জাতীয় তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে হাইশিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৯ বার চীন সফরের কথা উল্লেখ করে বলেন, তার সম্মানে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।৷
হাইশিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক। এসময় তিনি পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সম্পর্কের লিগ্যাসি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।৷
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে বলে তিনি আশাবাদী।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইইয়ান এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

বাতিল হচ্ছে সিএপিএম অ্যাডভাইজরি নিবন্ধন

আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও...

ডাচ্-বাংলা ব্যাংকের ঋণমান ‘এএএ’

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এএএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত...

Recent Comments