Wednesday, June 24, 2026
Home জাতীয় দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার। প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম এগিয়ে নিতে ২০২৬-২৭ অর্থবছরে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংরক্ষিত নারী আসনের সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অর্থমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়নের আগে এর আর্থিক, কারিগরি ও পরিবেশগত সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বিস্তারিত সমীক্ষা পরিচালনা করা হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় ‘পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। তবে প্রকল্পটির মূল নির্মাণকাজের জন্য এখনো কোনো নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেওয়া হয়নি।

সরকারের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পের ব্যয়, নকশা, অর্থায়নের উৎস এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হবে। সমীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ২৪ জুন, ২০২৬ বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব...

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

Recent Comments