Saturday, July 18, 2026
Home জাতীয় চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সম্মেলনে চীনের বিভিন্ন খাতের ১২৫ জন ব্যবসায়ী অংশ নেন।

প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও কার্যকর করতে সরকার ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, নীতিগত স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগবান্ধব প্রশাসনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এসব অঞ্চলে বন্দর সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, দক্ষ জনশক্তি ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হবে।

চীনা বিনিয়োগকারীদের সহায়তায় শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি বিডায় চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সেবা ডেস্ক এবং একটি পৃথক তথ্যভিত্তিক ওয়েবসাইট চালুর কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশ চীনা কোম্পানিগুলোর জন্য বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজারও বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হলে উভয় দেশের জন্য টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং পারস্পরিক সমৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments