Saturday, June 13, 2026
Home জাতীয় চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

সরকার নির্ধারিত দামে এ বছর প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতব চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকায় কেনা হবে। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ঘোষণা অনুযায়ী, ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে এবং সেটিও একই সময়সীমা পর্যন্ত চলবে। প্রয়োজন হলে পরবর্তীতে সময়সীমা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

সভায় আরও জানানো হয়, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন। চলতি মৌসুমে উৎপাদন চাহিদার কাছাকাছি থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানান, খাদ্য মজুত নিরাপদ রাখতে জাতীয় পর্যায়ে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে ভবিষ্যতে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments